|
2026 |
| 16-01-2026 |
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত |
দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত
সামাজিক, শিক্ষামূলক ও ওয়েলফেয়ারমূলক প্রতিষ্ঠান দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা (SWAD)-এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস অডিটোরিয়াম, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা–১২০৭-এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়।
এ বছর সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ট্যালেন্টপুল (৬৩ জন) ও সাধারণ (১০৮ জন) মিলিয়ে মোট ১৭১ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে মাদ্রাসা শিক্ষার্থী ৪৭ জন, স্কুল শিক্ষার্থী ১২৩ জন, ছেলে ৯৩ জন এবং মেয়ে ৭৫ জন।
বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে শ্রেণিভিত্তিক নগদ অর্থ, সনদ, সম্মাননা ক্রেস্ট ও মোটিভেশনাল বই প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ডা. মুজাহিদুল ইসলাম শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পরিচালক জুবায়ের হোসেন রাজন, নির্বাহী পরিচালকবৃন্দ ও বিভিন্ন জোন প্রতিনিধিগণ। |
Download
লগইন
|
| 15-01-2026 |
মেধা মূল্যায়ন পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান |
নোটিশ
বিষয়ঃ মেধা মূল্যায়ন পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
এত দ্বারা সম্মানিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,”দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা” (SWAD) এর ২০২৫ মেধা মূল্যায়ন পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ১৬ জানুয়ারি, ২০২৬ সংবর্ধনা প্রদান করা হবে –সেখানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের নগদ শিক্ষাবৃত্তি, সনদপত্র, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হবে।
সময়ঃ সকাল ৯.০০ টা
স্থানঃ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ
আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করছি।
নিবেদক
মুহিব্বুল্লাহ আল হুসাইনী
সদস্য সচিব
দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা (SWAD)
মোবাইলঃ ০১৭৪৫-৮৫৭৩০২
[email protected] |
Download
|
|
2025 |
| 16-10-2025 |
মেধা মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত ২০২৫ |
এত দ্বারা ”দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা” (SWAD)
সম্মানিত সকল শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও অঞ্চল প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০২৫ সেশনের মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে –
আগামী ২৪ অক্টোবর -২০২৫, শুক্রবার সকাল ৯:০০ ঘটিকায় , বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট (স্কুল এন্ড কলেজ) শ্যামলী,মোহাম্মাদপুর,ঢাকা। |
|
| 22-09-2025 |
মেধা মূল্যায়ন সংক্রান্ত তথ্যবলি |
আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম ৩১ জুলাই থেকে ১৮ অক্টোবর ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে।
৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা
৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা
রেজিস্ট্রেশন ফি প্রদান বিকাশ সেন্ড মানি করুন এই নাম্বারে- 01788-988542 (পারশোনাল) |
রেজিস্ট্রেশন
|
| 04-08-2025 |
রেজিস্ট্রেশন |
আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম ৩১ জুলাই থেকে ১৮ অক্টোবর ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে। |
রেজিস্ট্রেশন
|
|
2024 |
| 20-12-2024 |
SCHOLARSHIP CEREMONY-2024 |
SCHOLARSHIP CEREMONY-2024 |
|
| 04-12-2024 |
Merit Assessment Exam Result-2024 |
5 November published Merit Assessment Exam Result-2024 |
ফলাফল
|
| 24-10-2024 |
MERIT ASSESSMENT TEST-2024 |
MERIT ASSESSMENT TEST-2024 |
|
| 21-10-2024 |
প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত নোটিশ |
প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত নোটিশ
এতদ্বারা দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা'র সাথে সংশ্লিষ্ট সম্মানিত সকল শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও অঞ্চল প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ শে অক্টোবর-২০২৪, শুক্রবার সকাল ০৯:০০ ঘটিকায় মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে।
মেধা মূল্যায়ন পরীক্ষায় রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীকে আগামী ২২ ও ২৩ অক্টোবর-২০২৪ এর মধ্যে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, মনোনিত অঞ্চল প্রতিনিধি, ওয়েবসাইট ও এসোসিয়েশন কার্যালয় থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে,
হাফেজ আবু তাহের
সদস্য সচিব
দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা
মোবাইলঃ ০১৭৪৫-৮৫৭৩০২
[email protected] |
রেজিস্ট্রেশন
|
| 27-08-2024 |
রেজিস্ট্রেশন |
আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম ৩১শে জুলাই থেকে ৩০শে সেপ্টম্বর ২০২৪ সাল পর্যন্ত চলমান থাকবে। |
রেজিস্ট্রেশন
|